প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬
লৌহজংয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও, এসিল্যান্ড ও ওসি
তাজুল ইসলাম রাকিব
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার তেউটিয়া, বেজগাঁও ও কনকসার ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু,সহকারী কমিশনার (ভূমি) এরফানুর রহমান ও লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উল ইসলাম।
সোমবার দুপুরে তারা বিভিন্ন পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে পূজামণ্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপন, অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবস্থা এবং জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য প্রয়োজনীয় ফোন নম্বরের তালিকা সংরক্ষণ করা হয়েছে কি না, তা যাচাই করেন কর্মকর্তারা।
এ ছাড়া পূজামণ্ডপে আগত দর্শনার্থী ও পূজারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন, স্বেচ্ছাসেবকদের সক্রিয় রাখা, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতিতে দ্রুত প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করাসহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেওয়া হয়।
কর্মকর্তারা বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত