মুন্সীগঞ্জের সদর উপজেলার চরাঞ্চলের বাঘাইকান্দি গ্রামে বাকি টাকা নিয়ে বিরোধের জেরে মুদি দোকান মাহিম সরকার (২০) হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন নিহতের স্বজনরাসহ স্থানীয় এলাকাবাসী। গতকাল বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়েস্থানীয় এলাকাবাসীর আয়োজনে প্রথমে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এরপর জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বের করা হয় বিক্ষোভ মিছিল।
চলতি বছরের ২৮ মে গভীর রাতে সিগারেট কেনার বাকি টাকা চাওয়ার জেরে ছুরিকাঘাতে গুরুতর আহত হন মুদি দোকানদার মাহিম সরকার। পরে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার করে। এরপর ঢাকার ইসলামিক হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ মে মারা যায় তিনি।
এ ঘটনায় নিহতের বা সবুজ সরকার বাদী হয়ে গত ২৯ মে অভিযুক্ত দুই জনের নাম উল্লেখ করে সদর থানায় একটি অভিযোগ দায়ের করে। পরে মৃত হলে অভিযোগটি হত্যা মামলায় রুপান্তরীত হয়। এর আগে ঘটনার দিন প্রধান আসামি নাঈম শিকদারকে স্থানীয়রা আটক করে পুলিশে দেয়া হয়েছে। তবে এখনো পলাতক রয়েছেন অপর আসামি ইমরান। ফলে ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে ভুক্তভোগী পরিবারের মাঝে।
এছাড়া কর্মসূচিতে অংশ নেয়া স্থানীয় এলাকাবাসী, দ্রুত মামলার প্রধান আসামি নাঈম শিকদারের সর্বোচ্চ শাস্তি ফাঁসি ও পলাতক আসামি ইমরানকে আটক করে এনে দ্রুত গ্রেফতারের দাবি জানান। এতে কর্মসূচিতে অংশ নেয় অন্তত দুই শতাধিক স্থানীয় নানা শ্রেণী পেশার মানুষ ও নিহতের পরিবার।মানববন্ধন শেষে, অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে, একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আদালত চত্বরে গিয়ে শেষ হয়।#