শিক্ষাপ্রতিষ্ঠানের পারফরম্যান্সভিত্তিক স্বীকৃতি ও সম্মাননা প্রদানের ধারাবাহিকতায় সেপ্টেম্বর মাসের " শ্রেষ্ঠত্ব পুরস্কার" ২০২৬ লৌহজং গার্লস পাইলট উচ্চ বিদ্যালয়কে প্রদান করেছেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ।
শিক্ষার গুণগত মান, শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য, শৃঙ্খলা, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে ধারাবাহিক উৎকর্ষতার স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটিকে এ সম্মাননা প্রদান করা হয়। প্রতিষ্ঠানটি ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ১৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন এবং ৮৯.৩২% পাশের হার অর্জন করে।
জেলার শিক্ষা প্রতিষ্ঠানসমূহের মধ্যে সুস্থ প্রতিযোগিতা সৃষ্টি, শিক্ষার মানোন্নয়ন এবং উত্তম চর্চাকে উৎসাহিত করতে প্রতি মাসে একটি করে শিক্ষা প্রতিষ্ঠানকে " শ্রেষ্ঠত্ব পুরস্কার " প্রদান করা হবে। এ উদ্যোগ প্রতিষ্ঠানগুলোকে আরও ফলাফলমুখী ও উদ্ভাবনী হতে উৎসাহিত করবে এবং জেলার শিক্ষা ব্যবস্থার সার্বিক মানোন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।