প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬
সিরাজদীখানে গলায় ফাঁস দেওয়া নারায়ণ চন্দ্রের মরদেহ উদ্ধার
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে নারায়ণ চন্দ্র মন্ডল (৪৫) নামে এক ব্যক্তির গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৫ অক্টোবর) রাত সাড়ে ১২টা থেকে মঙ্গলবার সকাল ৬টার মধ্যে যেকোনো সময় উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মালপদিয়া গ্রামে নিজস্ব টিনের দোকানঘরের ভেতরে কাঠের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।
নিহত নারায়ণ চন্দ্র মন্ডল ওই গ্রামের মৃত অমরচান মন্ডলের ছেলে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নারায়ণ চন্দ্র মন্ডল দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার সকালে তাকে ঘরে না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে দোকানঘরের দরজা খুলে কাঠের আড়ার সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে সিরাজদীখান থানা পুলিশকে খবর দেওয়া হয়।
স্বজনেরা জানান, মানসিক অসুস্থতার কারণে নারায়ণ চন্দ্র এর আগে একবার বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। এ ছাড়া আরও দুইবার গলায় ফাঁস দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন।
সংবাদ পেয়ে সিরাজদীখান থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। প্রাথমিকভাবে এটি মানসিক সমস্যাজনিত আত্মহত্যা বলেই মনে হচ্ছে। এ ঘটনায় আইনগত পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত