প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬
সেরাজাবাদ রানা শফিউল্লাহ কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ
মো. মাসুম হাসান আফিফ, টঙ্গীবাড়ি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার সেরাজাবাদ রানা শফিউল্লাহ কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে কলেজের অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের অধ্যক্ষ মো. আ. গফুর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন নবীনবরণ উদ্যাপন কমিটির আহ্বায়ক মো. গোলাম হাছনায়েন এবং ভর্তি কমিটির আহ্বায়ক মোহাম্মদ সুমন দেওয়ান।
বক্তারা নবীন শিক্ষার্থীদের কলেজজীবনে নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্ব দেন। তাঁরা শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নিজেদের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
পরে নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গান, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান ঘিরে কলেজের শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত