প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬
টঙ্গীবাড়িতে ইয়াবা সেবনের সময় ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ
টঙ্গীবাড়ি প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় ইয়াবা সেবনের সময় তিন ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী। এ সময় তাদের কাছ থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বেতকা ইউনিয়নের খিলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন খিলপাড়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মোয়াজ্জেম হোসেন (৪৫), মৃত মধু চাঁনের ছেলে আবু মড়ল এবং মো. খোকন শেখের ছেলে শামীম (২৫)।
স্থানীয়ভাবে জানাযায়, খিলপাড়া গ্রামের মোয়াজ্জেম হোসেনের নিজ ঘরে ওই তিনজন ইয়াবা সেবন করছিলেন। বিষয়টি জানতে পেরে এলাকাবাসী সেখানে গিয়ে তাদের আটক করেন। পরে তাদের কাছ থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে টঙ্গীবাড়ি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ বিষয়ে টঙ্গিবাড়ী থানার এস আই তাইজুল ইসলাম জানান আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত