প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬
সিরাজদীখানে ওজনে কারচুপির অপরাধে ৩ মিষ্টির দোকানকে জরিমানা
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে ওজনে কারচুপি করে দই বিক্রির অপরাধে তিনটি মিষ্টির দোকানকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার (৭ অক্টোবর) সিরাজদীখান বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিব্বির আহমেদ।
অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও ওজন নিয়ন্ত্রণে মিষ্টির দোকানগুলোতে মনিটরিং করা হয়। এ সময় ওজনে কম দিয়ে দই বিক্রির অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এছাড়া এলপিজি সিলিন্ডার বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলোতেও মনিটরিং করা হয়। এ সময় এলপিজি ব্যবসায়ীদের সঠিক নিয়মে ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ এবং সরকার নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রির বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিব্বির আহমেদ জানান, সাধারণ ভোক্তাদের অধিকার রক্ষা এবং বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত