প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬
শ্রীনগরে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কলেজ গেট ভাগ্যকল রোড এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বুধবার দুপুর একটা থেকে বিকেল তিনটা পর্যন্ত অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
এ সময় তিনি বিভিন্ন দোকান সমূহে মনিটরিং করেন। তিনি জানান, বড় বাজার স্টোরে এল পি গ্যাস সিলিন্ডার সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের অধিক মূল্যে ২২ শত ৫০ টাকা করে বিক্রি করা হচ্ছে। দোকানটির ম্যানেজার মোহাম্মদ জিলানিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও লক্ষ্মী নারায়ণ সুইটমিটে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, দই, ছানা প্রস্তুত করা হচ্ছে, লাড্ডু তৈরিতে ননফুডগ্রেড রঙ মিশানো হচ্ছে, মিষ্টির মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে না। দোকানটির মালিক মিঠু চন্দ্র বর্মনকে বিশ হাজার টাকা জরিমানা করা হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্য সম্মত প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য প্রস্তুত করার নির্দেশ দেয়া হয়।
অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাসরিন সুলতানা ও শ্রীনগর থানা পুলিশের একটি টিম।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত