প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬
টঙ্গীবাড়িতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও হাটবাজারে ডাস্টবিন বিতরণ
মোজাফফর হোসেন টঙ্গীবাড়ি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং স্থানীয় হাটবাজারগুলোতে পরিচ্ছন্নতা বজায় রাখার লক্ষ্যে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ ০৮ অক্টোবর, ২০২৬ (বৃহস্পতিবার) বিকাল ৩ টায় উপজেলা পরিষদ চত্বরে টঙ্গীবাড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে এই ডাস্টবিন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী অফিসার জনাব তানজিমা আঞ্জুম সোহানিয়ার সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি রেজওয়ানা চৌধুরী, টঙ্গীবাড়ি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শামীম আহাম্মেদ,উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ হামিদুল্লাহ মিয়া,উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু সহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, হাটবাজার পরিচালনা কমিটির সদস্য ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।
এ সময় সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ বলেন, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং সুস্থ জীবনের বার্তা ছড়িয়ে দেওয়ার অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। হাটে-বাজারে ও শিক্ষা প্রতিষ্ঠানে নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলার মাধ্যমে 'পরিচ্ছন্ন টঙ্গীবাড়ি, সুন্দর টঙ্গীবাড়ি' গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত