প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬
বিশেষ প্রতিনিধি
মুন্সীগঞ্জে ১২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডার সরকার নির্ধারিত দামের চেয়ে ৪০০'শত থেকে ৭০০'শত টাকা বেশি দামে বিক্রির অভিযোগ উঠেছে। সরকার নির্ধারিত মূল্য ১ হাজার ৮৩৭ টাকা হলেও ক্রেতাদের কিনতে হচ্ছে ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৫০০ টাকায়। এতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ভোক্তারা। বাজারে গ্যাসের সরবরাহ স্বাভাবিক থাকার দাবি থাকলেও নির্ধারিত দামে সিলিন্ডার না পাওয়ার অভিযোগ উঠেছে।
এদিকে একাধিক সূত্রে জানা গেছে, পাইকারি গুদামে গ্যাস থাকলেও সংকট দেখিয়ে মুন্সীগঞ্জ শহরের বড় বাজার ও সদরের রামসিং, সুখবাসপুর,পঞ্চসার, উত্তর ইসলামপুর ও রিকাবীবাজারসহ বিভিন্ন এলাকার পাইকারি বিক্রেতাদের গুদামে ভরাট এলপিজি সিলিন্ডার থাকার পরও কিছু বিক্রেতা সেগুলো আড়াল করে রাখছেন। গভীর রাত থেকে ভোর পর্যন্ত বেশি দামে খুচরা বিক্রেতাদের কাছে সিলিন্ডার বিক্রি করা হয়। দিনের অন্য সময়ে গুদাম বন্ধ রাখা হয় বলেও জানা গেছে।
মুন্সীগঞ্জ পৌরসভার একাধিক বাসিন্দা অভিযোগ করেন, কিছু খুচরা বিক্রেতা সিলিন্ডার আড়ালে রেখে বেশি দামে বিক্রি করছেন। ক্রেতারা দাম ও বিক্রির রসিদ চাইলে কেউ কেউ দুর্ব্যবহার করেন এবং গ্যাস নেই বলে ফিরিয়ে দেন। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
মূল্যতালিকা ও রসিদ নিশ্চিতের দাবি ভোক্তাদের, শুধু সভা-সমাবেশে কঠোর অবস্থানের ঘোষণা নয়, বাজারে তার বাস্তব প্রতিফলন দেখতে চান সাধারণ মানুষ। পাইকারি ও খুচরা বিক্রেতাদের গুদাম ও দোকানে নিয়মিত অভিযান, সরকার নির্ধারিত মূল্যতালিকা প্রদর্শন এবং প্রতিটি বিক্রির বিপরীতে রসিদ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।
বাজারে মজুত, সরবরাহ ও বিক্রয়মূল্য যাচাই করে অতিরিক্ত দামে বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তা না হলে রান্নার মতো নিত্যপ্রয়োজনীয় কাজে ব্যবহৃত জ্বালানির বাড়তি দাম সীমিত আয়ের পরিবারগুলোর ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে।
অপরদিক, এলপিজি গ্যাসের বাড়তি দাম, বাজার তদারকির ঘাটতি এবং সাধারণ ভোক্তাদের অসহায়ত্বের চিত্র উঠে এসেছে। তিনি মনে করেন, বাজারে স্বচ্ছতা নিশ্চিত করা এবং ভোক্তাদের ন্যায্য দামে গ্যাস পাওয়ার অধিকার প্রতিষ্ঠায় প্রশাসনের কার্যকর উদ্যোগ প্রয়োজন।
মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ এলাকার বাসিন্দা জাকির হোসেন বলেন, শুক্রবার ২ হাজার ৩৫০ টাকায় গ্যাস কিনলাম। সরকারি দাম ১ হাজার ৮৩৭ টাকায় গ্যাস আমরা পাচ্ছি না। সরকার নির্ধারিত দামের তুলনায় তাঁকে প্রতি সিলিন্ডারে ৫১৩ টাকা বেশি দিতে হয়েছে। তাঁর মতো সাধারণ ক্রেতাদেরও বাড়তি দামে গ্যাস কিনতে হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
জেলা শহরের সচেতন নাগরিক অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন (আকাশ) তাঁর তার ফেসবুক পেইজ লিখেছেন এলপিজি গ্যাসের বাড়তি দাম, বাজার তদারকির ঘাটতি এবং সাধারণ ভোক্তাদের ভোগান্তি তুলে ধরেছেন। তাঁর অভিযোগ, পাইকারি ও খুচরা পর্যায়ে অনিয়মের কারণে ক্রেতারা সরকার নির্ধারিত দামে গ্যাস পাচ্ছেন না।
নিজের বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে জাহাঙ্গীর হোসেন আকাশ লেখেন, আমরা যারা এলপিজি সিলিন্ডার কিনে রেঁধে খাই, আমাদের বলার জায়গা নেই; বিচার দেওয়ার জায়গা নেই। হে ধলেশ্বরী, তোমার কাছে বিচার দিলাম।
এ বিষয়ে সাধারণ নাগরিকদের দাবি সংশ্লিষ্ট জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ক্যাব তারা বাজার নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবেন। এবং অতিরিক্ত দামে গ্যাস বিক্রি করতে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানান।
এ বিষয়ে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, সরকার যেহেতু নির্দেশনা দিয়েছেন। জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেস সহ আমরা কাজ করছি।