মুন্সীগঞ্জের শ্রীনগরে আড়িয়াল বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। তার মো. সেলিম (২৬)। গতকাল বৃহস্পতিবার ভোরে জেলার শ্রীনগর উপজেলার সমষাবাদ গ্রামের বিলে এ ঘটনা ঘটে। নিহত যুবক সেলিম ওই গ্রামের মো. ইউসুফ আলীর ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, আগেরদিন বুধবার দিবাগত রাতে নিজ গ্রামের আড়িয়াল বিলে মাছ ধরতে যায় যুবক সেলিম। গতকাল বৃহস্পতিবার ভোরে ঝড়ো বৃষ্টিসহ বজ্রপাত হয়। সকালে বিলের মধ্যে সেলিমের নিথর দেহ পড়ে থাকতে দেখেন তারা। পরে স্বজনদের খবর দেওয়া হলে লাশ উদ্ধার করেন। স্থানীয় ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম বলেন, বজ্রপাতে সেলিমের মৃত্যু হয়ে বলে পরিবারের লোকজন নিশ্চিত করেছেন। ঘটনাটি অত্যন্ত দু:খজনক।#