প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬
গজারিয়ায় ইলিশ শিকারে ৫ জেলে আটক, দুজনের কারাদণ্ড.
নিজস্ব প্রতিবেদক, গজারিয়া
মুন্সীগঞ্জের গজারিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে পাঁচ জেলেকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। তাঁদের মধ্যে দুজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বাকি তিনজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এ সময় ৪০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
গতকাল শনিবার ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন গজারিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যায়েদ হোছাইন। এ সময় উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌ-পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
গজারিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবদুস সামাদ বিষয়টি নিশ্চিত করে জানান, নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ইলিশ শিকারের সময় পাঁচ জেলেকে আটক করা হয়। তাঁদের মধ্যে একজনকে ১৫ দিন এবং অন্যজনকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বাকি তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, অভিযানে জব্দ করা ৪০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞার সময় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত