মুন্সীগঞ্জের সিরাজদীখানে অভিযান চালিয়ে একটি ভেসাল জাল ও ৪০টি চায়না দুয়ারি জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জব্দ করা এসব জালের আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা।
গতকাল রোববার (১১ অক্টোবর) দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার রশুনিয়া ইউনিয়নের ধামালিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা। পরে জব্দ করা জালগুলো রশুনিয়া ইউনিয়ন পরিষদ মাঠে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা বলেন, চায়না দুয়ারি ও ভেসাল জালের ব্যবহার দেশীয় মাছের পোনা ও জলজ জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর। মৎস্যসম্পদ রক্ষা এবং অবৈধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।