অত্যন্ত জাঁকজমক, আড়ম্বরপূর্ণ এবং আনন্দঘন পরিবেশে রোববার মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহি সরকারি হরগঙ্গা কলেজ ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। এতে
প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন।
সরকারি হরগঙ্গা কলেজেরঅধ্যক্ষ প্রফেসর মোঃ শামীম আহসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, নাট্যকার ও লেখক, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ শাহ আলমগীর।
এছাড়া বিশেষ আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন মুন্সীগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নিশাত নাহার , মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ বিল্লাল হোসেন, পিপিএম, সরকারি হরগঙ্গা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ কামারুজ্জামান খান, সরকারি হরগঙ্গা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ ফারুক মিয়া, নবীনবরণ উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর মো: আ: মান্নান প্রধান প্রমুখ।
বক্তারা নবীন শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করে তাদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।