উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় মুন্সীগঞ্জে কোরআন খতম ও দোয়া মাহফিল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে শহরের সরকারি হরগঙ্গা কলেজে “মুন্সীগঞ্জের সাধারণ শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীবৃন্দ’ ব্যানারে এ আয়োজন করে। এসময় উপস্থিত ছিলেন সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ নাজমুন নাহান।
এছাড়া দোয়া মাহফিলে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ছাড়াও শিক্ষার্থী, শিক্ষক, সমাজকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। তারা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং ভবিষ্যতে এমন মর্মান্তিক দুর্ঘটনা এড়াতে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।#