মুন্সীগঞ্জ সরকারি মহিলা কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু, সংসদ সদস্যের সহধর্মিণী নূর ই জান্নাত রোশনী, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. সুলতান আহমদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক নিশাত নাহার, স্বাগত বক্তব্য দেন নবীনবরণ অনুষ্ঠান কমিটির আহ্বায়ক অধ্যাপক সাহানুল কবির। সঞ্চালনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শেখ নূর কুতুবুল আলম ও দর্শন বিভাগের প্রভাষক বদরুন্নেসা স্বর্ণালী।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন উপস্থিত অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীরা।