প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬
সিরাজদিখানে আদালতের নির্দেশ অমান্য করে ঘর ভেঙে নেওয়ার অভিযোগ
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমি নিয়ে বিরোধের জেরে আদালতের নির্দেশ অমান্য করে বসতঘর ভেঙে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে উজ্জ্বল মোল্লা ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় বিউটি বেগম (৩০) নামের এক নারী আজ মঙ্গলবার সোমবার সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চিত্রকোট ইউনিয়নের গিরিনগর গ্রামের বাসিন্দা বিউটি বেগমের ক্রয়সূত্রে পাওয়া ১৮ শতাংশ জমি নিয়ে একই গ্রামের উজ্জ্বল মোল্লার সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে মুন্সীগঞ্জের আদালতে একটি মামলা চলমান রয়েছে। বিরোধপূর্ণ জমিতে শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং জমির কোনো পরিবর্তন, পরিবর্ধন বা খনন না করার নির্দেশ দিয়ে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারা জারি রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বিউটি বেগমের অভিযোগ, গত ১০ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে উজ্জ্বল মোল্লাসহ অজ্ঞাতনামা দুই-তিনজন তাঁর জমিতে প্রবেশ করে অনুমতি ছাড়াই সেখানে থাকা একটি টিনের ঘর ভেঙে নিয়ে যান। এ ঘটনার কারণ জানতে চাইলে তাঁকে খুন-জখমসহ বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে অভিযুক্ত শহিদুল ইসলাম উজ্জ্বল মোল্লা বলেন, আনি আইনের পতি শ্রদ্ধাশীল। যদি তারা জমির রায়পায় আমার কোন আপত্তি থাকবে না।
সিরাজদিখান থানার পুলিশ উপ-পরিদর্শক শাহ আলী বলেন,আমি ঘটনা স্থলে গিয়ে দুই পক্ষ সহ স্থানীয় গন্যমান ব্যক্তি দের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বলিছি। যাতে আইন শৃঙ্খলার অবনতি না হয়।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত