প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬
মুন্সীগঞ্জে আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন জেলা যুবদল সভাপতি সোহেল আহমেদ
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ জেলা যুবদলের সভাপতি সোহেল আহমেদ ২০১৫ সালের বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতে আইনজীবীদের মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালতের বিচারক আতিকুল ইসলাম তাঁর জামিন মঞ্জুর করেন।
মামলার শুনানিতে অংশ নেন আইনজীবী অ্যাডভোকেট মো. শরীফ খান, অ্যাডভোকেট কাদেরসহ একাধিক আইনজীবী।
আইনজীবীদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৫ সালে তৎকালীন রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে সিরাজদিখান থানার পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করে। ওই মামলায় সোহেল আহমেদ দীর্ঘদিন নিয়মিত আদালতে হাজিরা দিয়ে আসছিলেন। তবে ২০২৬ সালের ২৬ জুন নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে তিনি আদালতের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
আইনজীবীরা আরও জানান, ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার হয়রানিমূলক ও রাজনৈতিক বিবেচনায় দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ নেয়। তাঁদের দাবি, মামলাটি প্রত্যাহারের আওতায় আসার কথা থাকলেও ভুলবশত তা প্রত্যাহার করা হয়নি।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত