মুন্সীগঞ্জের সিরাজদীখানে মাদক সেবনের অপরাধে ১২ জনকে ৫ থেকে ১৫ দিন পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৪ অক্টোবর) রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদ।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদ জানান, মাদকমুক্ত সমাজ গঠনে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িতদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। অপরাধীদের দমনে এ ধরনের আকস্মিক অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।