প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬
লৌহজংয়ে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন ঠিকভাবে তথ্য সংগ্রহ হচ্ছে কিনা নিজেই পরিদর্শণ করলেন এমপি আব্দুস সালাম আজাদ
মো. মানিক মিয়া, লৌহজং
মুন্সীগঞ্জের লৌহজংয়ে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় বাড়ি বাড়ি গিয়ে উপকারভোগী পরিবারের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেছেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। শুধু আনুষ্ঠানিক উদ্বোধনেই সীমাবদ্ধ না থেকে তথ্য সংগ্রহ কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে কি না, তা দেখতে নিজেই উপকারভোগীর বাড়িতে গিয়ে সরেজমিনে পরিদর্শন করেন তিনি।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রুজিনা আক্তারের বাড়িতে গিয়ে এ কার্যক্রমের উদ্বোধন ও পরিদর্শন করেন সংসদ সদস্য। এ সময় ফ্যামিলি কার্ডের জন্য কীভাবে তথ্য সংগ্রহ করতে হবে, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও কর্মসূচির বিষয়ে অবহিত করেন তিনি।
সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা প্রশাসন এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ কার্যক্রম শুরু হয়।
এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। উপজেলা সমাজসেবা কর্মকর্তা উজ্জ্বল মুন্সীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু, লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম শুভ আহমেদ, ওমর ফারুক অবাক, সালাম মোল্লা, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আরিফুজ্জামান লাভলু, জেলা যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেন খান প্রমুখ।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত