প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬
সিরাজদীখানে ৭১টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে অভিযান চালিয়ে ৭১টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস্য বিভাগ।
গতকাল শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার রশুনিয়া ইউনিয়নের ইছামতি নদী, দানিয়াপাড়া ও চোরমর্দ্দন প্লাবনভূমিতে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা। পরে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মৎস্য বিভাগের ক্ষেত্র সহকারী এস এম সিরাজুল ইসলাম ও রশুনিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যরা।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা বলেন, অবৈধ জালের ব্যবহার দেশীয় মাছের পোনা ও জলজ জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর। মৎস্যসম্পদ রক্ষা এবং অবৈধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত