প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৫
মুন্সীগঞ্জে মানষিক প্রতিবন্ধীকে মানবিক সহায়তা- উপজেলা নির্বাহীর
নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহীর কর্মকর্তা মাহবুবুর রহমানের মহানুভবতায় মানষিক প্রতিবন্ধী দেলোয়ার হোসেন পেল আর্থিক সহায়তা। এছাড়াও খাদ্য সহায়তা, ঘর মেরামতের সহায়তা। চিকিৎসা ব্যবস্থার আশ্বাস দিলেন অসহায় দেলোয়ার হোসেনের পরিবারকে। গত দু'সপ্তাহে আগে স্থানীয় সংবাদমাধ্যমে পঞ্চসার ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মানষিক প্রতিবন্ধী দেলোয়ার হোসেনের "শিকল পড়া ২৬ বছরের অমানবিক জীবন" শিরোনামে সংবাদ প্রকাশ হয়।
সংবাদ প্রকাশের পর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান ব্যক্তিগত ভাবে সংবাদকর্মীদের মাধ্যমে দেলোয়ারের হোসেনের পরিবারের সাথে যোগাযোগ করে সহয়তার আশ্বাস দেন।
গতকাল বৃহস্পতিবার বিকালে মানষিক প্রতিবন্ধী দেলোয়ার হোসেনকে দেখতে আসেন প্রাথমিকভাবে ৫ হাজার টাকা ও খাবার সহয়তা প্রদান করেন এবং মানষিক প্রতিবন্ধী দেলোয়ার হোসেনের ঘর মেরামত করতে ২ বান ঢেউটিন ও ৬ হাজার টাকা ও অন্যান্য সরঞ্জাম প্রদানের নিশ্চিয়তা দেন। সেই সাথে দেলোয়ারের হোসেনের চিকিৎসার ব্যবস্থা করার আশ্বাস দেন। এলাকাবাসী মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমানের মহানুভবতার প্রশংসা করে।
দেলোয়ার এর ভাই রহমান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান সাহেবের উপকার আমরা ভূলবো না। তিনি অত্যন্ত সহৃদয়বাব ব্যক্তি আমরা তার কল্যানমূলক কাজের জন্য আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ যেন তার দীর্ঘ হায়াত দান করে এবং তাকে আরো সম্মানিত স্থানে অধিষ্ঠিত করুক।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, আগে আমার জানা ছিলো না। সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে। আমি আমার সাধ্যমত সহায়তা করেছি। আগামীতে ও মানবকল্যানে এমন সহয়তা অব্যাহত থাকবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত