প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬
বাসাইল ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শনে শামসুজ্জামান পনির
সিরাজদীখান প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার বাসাইল ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মো. শামসুজ্জামান পনির। তিনি বাসাইল ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী।
গতকাল মঙ্গলবার বিকেলে তিনি বাসাইল ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও তাঁদের খোঁজখবর নেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে মো. শামসুজ্জামান পনির বলেন, ‘আমি সব সময় আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও পাশে থাকতে চাই। আগামী স্থানীয় সরকার নির্বাচনে আপনারা আমাকে চেয়ারম্যান নির্বাচিত করলে বাসাইল ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করব। ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষের পাশে থাকব এবং একটি সুন্দর, সম্প্রীতিপূর্ণ ও উন্নত ইউনিয়ন গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করব।’
তিনি আরও বলেন, সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বজায় রাখা জরুরি। সবার সহযোগিতা নিয়ে বাসাইল ইউনিয়নের উন্নয়ন এবং মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত