প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬
গজারিয়ায় ফুটবল ক্লাবের নিজস্ব জার্সি উন্মোচন
নিজস্ব প্রতিবেদক, গজারিয়া
তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখা, ক্রীড়ামুখী করা এবং সামাজিক দায়িত্ববোধ থেকে স্থানীয় একটি ফুটবল ক্লাবের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন গজারিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জহির-ফরহাদ। তাঁর পৃষ্ঠপোষকতায় 'গজারিয়া সুপার-১১’ ফুটবল ক্লাব পেল প্রথমবারের মতো নিজস্ব লোগো সংবলিত কাস্টমাইজড জার্সি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকালে খেলোয়াড়দের হাতে এই নতুন জার্সি তুলে দেন এবং তা উন্মোচন করেন জহির-ফরহাদ। ক্লাবের ইতিহাসে প্রথমবার নিজস্ব ব্র্যান্ডিং ও লোগোযুক্ত জার্সি পেয়ে খেলোয়াড় ও ক্লাবের সাথে সংশ্লিষ্টরা উচ্ছাস প্রকাশ করেছেন।
ক্লাবটির পৃষ্ঠপোষক জহির-ফরহাদ বলেন, 'তরুণ সমাজকে পথভ্রষ্ট ও মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণেরা যত বেশি খেলার মাঠে ব্যস্ত থাকবে সমাজ তত বেশি অপরাধমুক্ত ও সুস্থ থাকবে। মূলত মানবিক দায়িত্ববোধ, খেলাধুলার প্রতি অগাধ ভালোবাসা এবং তরুণদের মাঠমুখী করতেই আমি 'গজারিয়া সুপার-১১' পরিবারের পাশে দাঁড়িয়েছি। ক্লাবটির এই যাত্রায় সম্পৃক্ত হতে পেরে আমি গর্বিত। ভবিষ্যতেও যেকোনো ইতিবাচক পদক্ষেপে আমার সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।'
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত