প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬
সিরাজদীখানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থসহায়তা
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থসহায়তা তুলে দেওয়া হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার বাসাইল ইউনিয়নের গুয়াখোলা গ্রামের আলগাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বসতঘরগুলো পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মাহমুদুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সহসভাপতি মো. মোয়াজ্জেম হোসেন (বাবুল), যুগ্ম সম্পাদক মো. আতাউর রহমান, দপ্তর সম্পাদক অহিদুল ইসলাম অহিদ, বাসাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মানিছ উদ্দিন, উপজেলা কৃষক দলের সভাপতি হাফেজ মো. আলমগীর, বাসাইল ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন ও উপজেলা বিএনপির নারী নেত্রী মুক্তা আক্তারসহ দলীয় নেতাকর্মীরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসান বলেন, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহর পক্ষে এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থসহায়তা তুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার এবং তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত