শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ তৈরি, নৈতিক মূল্যবোধ জাগ্রত করা, পরিবেশ পরিচ্ছন্নতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দক্ষতাবৃদ্ধির লক্ষ্যে মুন্সিগঞ্জের লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘আগামীর আলোর যাত্রা’। শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২ টা পর্যন্ত জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) উদ্যোগে অষ্টম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে এই বিশেষ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জেডআরএফ-এর নির্বাহী পরিচালক অধ্যাপক ড. ফরহাদ হালিম ডোনার। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন বকুল সংসদ সদস্য (নরসিংদী-৫)
অনুষ্ঠানের তিনটি মূল সেশনে বিষয়ভিত্তিক আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়
পড়াশোনায় উৎসাহ ও প্রেরণামূলক সেশন পরিচালনা করেন রুয়েট উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী এস এম আবদুর রাজ্জাক।
নৈতিকতা ও পরিবেশ পরিচ্ছন্নতা বিষযক সেশন পরিচালনা করেন সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর এ.এস.এম রহমত উল্লাহ ভূঁইয়া।
এআই প্রশিক্ষণ পরিচালনা করেন প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহফুজ আহমেদের তথ্যপ্রযুক্তি সমম্বয়ক প্রকৌশলী ফজলে রাব্বি।
পরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও স্কুল চত্বরে গাছের চারা রোপন করেন প্রধান অতিথি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার সাংবাদিকদের বলেন, মানুষের জন্য কাজ করাই তাদের মূল উদ্দেশ্য, শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও নৈতিকতা বিকাশে দেশজুড়ে এ ধরনের শিক্ষামূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।