প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬
সিরাজদীখানে পৃথক অভিযানে ২০ পুরিয়া হেরোইন ও ১৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে পৃথক অভিযানে ২০ পুরিয়া হেরোইন ও ১৪ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার উপজেলার রশুনিয়া ও বালুচর ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপজেলার ইছাপুরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আ. কুদ্দুস হাওলাদারের ছেলে আ. রহিম হাওলাদার দুর্জয় (২৪), পশ্চিম শিয়ালদী গ্রামের ইবনে কাশেমের ছেলে মো. নাঈম বেপারী (২৮) এবং চর পানিয়া গ্রামের দেওয়ান মার্কেটের পেছনের এলাকার হাজী আলাউদ্দিনের ছেলে আওলাদ (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বালুচর ইউনিয়নের চর পানিয়া গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ আওলাদকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, একই দিন রাতে উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিরাজদীখান বাজার এলাকার পাঁচপীর মাজারের সামনের পাকা রাস্তায় তল্লাশি চালিয়ে ২০ পুরিয়া হেরোইনসহ আ. রহিম হাওলাদার দুর্জয় ও মো. নাঈম বেপারীকে গ্রেপ্তার করা হয়।
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দীন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক নিয়মিত মামলা করা হয়েছে এবং তাঁদের আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশি এই অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত