প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬
লৌহজংয়ে মা ইলিশ শিকারের দায়ে ৮ জেলের কারাদণ্ড, ৫০ হাজার মিটার জাল জব্দ
মো. মানিক মিয়া, লৌহজং
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মুন্সিগঞ্জের পদ্মা নদীতে মা ইলিশ শিকারের দায়ে আট জেলেকে পাঁচ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকালে লৌহজং উপজেলা প্রশাসন, নৌপুলিশ, কোষ্ট গার্ড যৌথ অভিযানে তাঁদের আটক করেন। এ সময় ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও দুই কেজি ইলিশ জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু।
অভিযান চলাকালে কড়া তদারকি ও পরিদর্শন নিশ্চিত করতে অভিযানিক দলের সাথে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
লৌহজং উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জাতীয় সম্পদ ইলিশের উৎপাদন বৃদ্ধি ও প্রজনন মৌসুম রক্ষার্থে পদ্মা নদীতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
এ সময় অভিযানিক দলের কর্মকর্তারা জানান, প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। আইন অমান্য করে কেউ নদীতে নামলে বা ইলিশ শিকার করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত