প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬
ঢাকায় ফাহিম খান ও সুকন্যা আক্তারের বিবাহোত্তর সংবর্ধনা, উপস্থিত ছিলেন মির্জা আব্বাসসহ বিশিষ্টজনেরা
মো. মাসুম হাসান আফিফ
রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে মো. ফাহিম খান ও সুকন্যা আক্তারের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার (২৪ অক্টোবর) দুপুর দেড়টায় রাজধানীর নয়া পল্টনের আনন্দ ভবন কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস এবং তার স্ত্রী আফরোজা আব্বাস, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলোসহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা। এছাড়া টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সহ সভাপতি আকতার হোসেন মোল্লা, বেতকা ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল ইসলাম লেলিন, টঙ্গীবাড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সেন্টু, মুন্সীগঞ্জ জেলা ভূমি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসএম গিয়াসউদ্দিন।
বর মো. ফাহিম খান মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আড়িয়ল ইউনিয়নের শালিখারপাড়, আপরকাঠি এলাকার বাসিন্দা। তিনি মো. নূর হোসাইন খান ও আফরোজা সুলতানা রুনার জ্যেষ্ঠ ছেলে। বর্তমানে তাঁদের পরিবার রাজধানীর উত্তর শাহজাহানপুরে বসবাস করছে।
অন্যদিকে, কনে সুকন্যা আক্তার মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার একই এলাকার বাসিন্দা মো. মনির হোসাইন খান ও কাকলী আক্তার রুনুর কনিষ্ঠ মেয়ে। তাঁরাও বর্তমানে রাজধানীর উত্তর শাহজাহানপুরে বসবাস করছেন।
অনুষ্ঠানে নবদম্পতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান অতিথিরা। তাঁদের দাম্পত্য জীবনের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন উপস্থিত স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত