মুন্সীগঞ্জের গজারিয়ায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৯০ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ কার্যালয়ের অডিটোরিয়ামে এ আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্যে রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. হামিদা মুস্তফা, বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বালুয়াকান্দি ডা. আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি আ.ক.ম মোজাম্মেল হক, যুবদল কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাবেক সহ-সভাপতি ও গুয়াগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আলহাজ্ব মুহা. মুজিবুর রহমান প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, এই শিক্ষার্থীরাই আগামী দিনের দেশের কর্ণধার। তাদের এই কৃতিত্ব আমাদের গর্বিত করেছে। তাদের অনুপ্রাণিত করতে এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।#