প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৫
শ্রীনগরে "রক্তদাতার সন্ধানে বিক্রমপুর" সংগঠনের ৫ম বার্ষিকী উদযাপন
নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের শ্রীনগরের নানা আয়োজনে সেচ্ছাসেবী সংগঠন “রক্তদাতার সন্ধানে বিক্রমপুর- আরসিবি”-এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপ হয়েছে। মঙ্গলবার দিনব্যাপির শ্রীনগর সরকারি কলেজের অডিটোরিয়ামে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সম্মাননা স্মারক ও গুনিজন ভাবনা প্রকাশ অনুষ্ঠিত হয়। এতে অংশনেয় আরসিবি সহ জেলার বিভিন্ন সামাজিক সংগঠনের কয়েকশতাধিক সেচ্ছাসেবীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল বাতেন খান শামীম। অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, শ্রীনগর সরকারি কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন হায়দার জনি, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম শহীদ, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান, শ্রীনগর প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন টিপু, শ্রীনহর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাজুল ইলাম। জেলা বিএনপির সদস্য ফারুক মোড়ল, মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: জসিম মোল্লা, সাংবাদিক আরাফাত রায়হান সাকিব, সংগঠক ফারজান সুমন , উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়সাল আহমেদ রনি, সদস্য সচিব রজিন খান সহ সংগঠক হৃদয় মোড়ল, ইমদাদুল ইসলাম রাজীম, আশরাফুল ইসলাম শুভ, এমদাদুল হক ইমন, আজম খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তরা রক্তদাতার সন্ধানে বিক্রমপুরের ৫বছরের কর্মকান্ডের বিভিন্ন বিষয় আলোকপাত করে রক্তদানের গুরুত্বপূর্ণ তুলে ধরেন। একই সাথে সুন্দর ও মানবিক বাংলাদেশ গঠনে সেচ্ছাসেবীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত