প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৫
সিরাজদীখানে ২৪-এর রঙে গ্রাফিতি ও জলবায়ু সচেতনতা বিষয়ক প্রতিযোগিতা
আব্দুল্লাহ আল মাসুদ
জুলাই বিপ্লব বর্ষপূর্তি উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি উচ্চ বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান ও গ্রাফিতি চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিদ্যালয়ের হলরুমে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কবির হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ মো. আতাহার হোসেন। এ ছাড়া অনুষ্ঠানে এলাকার কয়েকজন বিশিষ্ট ব্যক্তি, বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণতা, পরিবেশদূষণ, বন উজাড় ও জীববৈচিত্র্যের ক্ষয়ক্ষতি সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে বক্তৃতা ও চিত্রাঙ্কনের মাধ্যমে বার্তা দেওয়া হয়।
আয়োজনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের চিত্রকর্ম ও বক্তৃতার মাধ্যমে পরিবেশ রক্ষায় করণীয় দিক তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় ছাত্র-ছাত্রীদের মাঝে সচেতনতা গড়ে তোলা সময়ের দাবি। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে পরিবেশবান্ধব জীবনধারায় উদ্বুদ্ধ করবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত