প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৫
টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপ ধ্বংস ও অপসারণ
টঙ্গিবাড়ী
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে পৃথক স্থানে অবৈধ ড্রেজার পাইপ ধ্বংস এবং অপসারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) উপজেলার কামারখাড়া ইউনিয়নের চৌসার গ্রামে পদ্মা নদীর পাড় এলাকায় এবং আড়িয়ল ইউনিয়নের সিংহেরনন্দন গ্রামে এ অভিযান পরিচালনা করেন টঙ্গিবাড়ী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াজেদ ওয়াসিফ।
তিনি জানান, পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে পরিচালিত এই অভিযানে চৌসার এলাকায় প্রায় ৮০০ ফুট ড্রেজার পাইপ ধ্বংস করা হয়েছে। এবং সিংহেরনন্দন এলাকায় অবৈধ ড্রেজার পাইপ অপসারণ করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াজেদ ওয়াসিফ আরও বলেন, " নদী ও ফসলি জমি রক্ষায় এই ধরনের অভিযান চলমান থাকবে। কেউই অবৈধভাবে নদী খনন করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পদ্মা নদীর ওই অংশে অবৈধ ড্রেজিং চলছিল, যা নদীর তীর ভাঙন এবং পরিবেশগত বিপর্যয় সৃষ্টি করছিল। এ বিষয়ে স্থানীয় জনগণ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলে আজকের এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে টঙ্গীবাড়ী থানা পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত