ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের লৌহজংয়ে চলন্ত অবস্থায় যাত্রীবাহি বাসের চাকা আগুন লেগে গেলে অল্পতে প্রানে রক্ষা পেয়েছেন যাত্রীরা। গতকাল শনিবার দুপুরে জেলার লৌহজং উপজেলার পদ্মা সেতু উত্তর থানার অদুরে ওজন স্টেশনের সামনে সিয়াম পরিবহনের বাসের চাকায় এ আগুন লাগে। তাৎক্ষনিক বাসের গতিরোধ করা হলে যাত্রীরা হুড়োহুড়ি করে নেমে পড়েন। এতে অল্পতে প্রানে বেঁচে যান অর্ধশত যাত্রী।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, বাসটি ঢাকা থেকে যাত্রীবোঝাই করে বরিশালের পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা দেয়। দুপুর ১ টার দিকে বাসটি এক্সপ্রেসওয়ের পদ্মা সেতু উত্তর থানার অদুরে ওজন স্টেশনের সামনে এলে চাকায় হঠাৎ করেই আগুন ধরে ধরে যায়। এতে চালক গতিরোধ করলে আতংকে যাত্রীরা বাস থেকে নেমে পড়েন। এতে কেউ হতাহত হয়নি।
তিনি আরো জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে কাজ শুরু করেন। দু’টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। পরে বাসটির যাত্রীরা অন্য বাসে করে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন।#