মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্র আকস্মিক পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মো. বদরুদ্দোজা।
গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শনকালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও সহকারী পুলিশ সুপার (সিরাজদীখান সার্কেল) মো. আনোয়ার পারভেজ।
পরিদর্শনকালে পুলিশ সুপার তদন্ত কেন্দ্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দাপ্তরিক রেজিস্টার ও নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন। এ সময় তিনি দাপ্তরিক কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি কার্যক্রমের গতিশীলতা বজায় রাখা ও প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা নিশ্চিত করতে কর্মরত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এ সময় সহকারী পুলিশ সুপার (সিরাজদীখান সার্কেল) মো. আনোয়ার পারভেজসহ তদন্ত কেন্দ্রে কর্মরত পুলিশ কর্মকর্তা ও সদস্যরা।