মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর এলাকায় মা ও মেয়েকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত মা ইভা বেগম (৪০) ও মেয়ে রূপা আক্তারকে (২৩) গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে ভুক্তভোগীদের বাড়ির রান্না ঘর থেকে হঠাৎ চিৎকার-চেঁচামেচির শব্দ শুনতে পান তারা। পরে এগিয়ে গিয়ে ঘরটি ভেতর থেকে বন্ধ দেখতে পান। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান বলে অভিযোগ করেন তারা।
স্থানীয়দের দাবি, পালিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তির হাতে ধারালো অস্ত্র দেখা যায়। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তসলিম উদ্দিন জানান, উপযুক্ত সুড়ি কারাতে মা ও মেয়ে আহত।উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো। অভিযুক্ত একজনই ছুরিকাঘাত করেছে ।