প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৫
জুলাই শহীদদের স্মরণে টংগিবাড়িতে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ অভিযান
নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের টংগিবাড়ি উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে "জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ অভিযান" অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঁচশত গাছ বিতরণ করা হয় ছাত্রদের মাঝে এবং সেইসাথে বিদ্যালয়গুলোর চত্বরে বৃক্ষরোপণ কার্যক্রমও পরিচালিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মুন্সীগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মোঃ আল আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন টংগিবাড়ি উপজেলা শাখার সভাপতি ইব্রাহিম হাওলাদার, বিভিন্ন বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষকবৃন্দ এবং উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ আল আমিন গাছ লাগানোর গুরুত্ব ও পরিবেশ রক্ষায় ছাত্রসমাজের ভূমিকা নিয়ে আলোকপাত করেন। তিনি বলেন, “আজকের একটি গাছ আগামী দিনের জীবনের জন্য আশীর্বাদ। পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় গাছ লাগানোর বিকল্প নেই।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন এই মহতী উদ্যোগকে স্বাগত জানান এবং ছাত্রদের মধ্যে সচেতনতা সৃষ্টিতে শিবিরের ভূমিকার প্রশংসা করেন। এই কর্মসূচি এলাকার পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত