মুন্সীগঞ্জ আদালতে আসা বিচারপ্রাথীদের জন্য নির্মিত বিশ্রামাগার ন্যায়কুঞ্জের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (৬ আগস্ট) সকাল ১০ টার দিকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী এর ভ্যাচুয়ালী উদ্বোধন করেন।
সিনিয়র জেলা ও দায়রা জজ মো. নুর ইসলাম এর সভাপতিত্বে ভ্যাচুয়ালী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌশলী (জিপি) অ্যাডভোকেট মো. তোতা মিয়া, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. হালিম হোসেন, স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন ঢালী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ আলম, সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ মাসুদ আলম সহ আদালতের অন্যান্য বিচারক ও আইনজীবীগণ।
এর আগে ২০২৩ সালের ৫ জুলাই ন্যায়কুঞ্জ’র আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।