প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৫
গজারিয়ায় ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত এক শিশু
নিজস্ব প্রতিবেদক,গজারিয়াঃ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বৈদ্যেরগাঁ গ্রামে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় পাঁচ বছরের এক শিশু গুরতর আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
আহত শিশুর নাম ইশা (৫)। সে টেংগারচর ইউনিয়নের বৈদ্যেরগাঁ গ্রামের আশরাফুল আলমের মেয়ে বলে জানা গেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, বুধবার (০৬ আগস্ট) দুপুর একটার দিকে শিশুটি তার বাড়ির পাশের গ্রামীণ সড়কে হাঁটাহাটির সময় সাবধানতাবসত দ্রুতগতির একটি ব্যাটারী চালিত অটোরিকশার সাথে ধাক্কা লাগে। এতে তার মাথায় প্রচন্ড আঘাত লাগে, মাথার খুলির বেশ কিছু অংশের চামড়া উঠে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়া প্রাথমিক চিকিৎসা দিয়ে টাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন চিকিৎসক।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পাঠিয়ে দেওয়া হয়েছে।
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শহিদুল ইসলাম বলেন, ' এ বিষয়ে এখনো পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। তবে বিষয়টি লোক মারফত আমরা বিষয়টি জানতে পেরেছি। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ড্রাইভার ও অটোরিকশাটি আটকে চেষ্টা করছি আমরা'।
গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম বলেন, 'বিষয়টি সম্পর্কে আমি অবগত রয়েছি। ভুক্তভোগীর পরিবার যাতে ন্যায় বিচার পায় সেদিকে আমরা সচেষ্টা রয়েছি '।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত