প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৫
বালিগাঁও সেতুতে গাঙচিল বাসস্ট্যান্ড, বাড়ছে দুর্ঘটনা
মো. মাসুম হাসান আফিফ, টঙ্গীবাড়ি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি-লৌহজং সংযোগ সেতু বালিগাঁওয়ে গাঙচিল পরিবহনের বাস স্ট্যান্ড গড়ে ওঠায় বাড়ছে দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, সেতুর ওপর প্রতিদিন বাস দাঁড় করিয়ে রাখা হয়, যার ফলে বারবার দুর্ঘটনা ঘটছে।
বুধবার (৬ আগস্ট) সরেজমিনে গিয়ে দেখা যায়, একটি বাস সেতুর রেলিং ভেঙে আটকে আছে, আর পিছনে আরেকটি বাস পার্ক করা রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বাস পার্কিং করার সময় ব্রেক ফেল করে আরেকটি স্থির বাসে ধাক্কা দেয়। এতে সামনের বাসটি সেতুর রেলিংয়ে গিয়ে আঘাত করে। দুর্ঘটনায় সেতুর রেলিং ভেঙে যায় এবং দুটি বাসের সামনের ও পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়াও, বাসের সামনে থাকা একটি অটোরিকশা ও তিনজন নারী যাত্রী আহত হন।
স্থানীয় বাসিন্দারা জানান, কিছুদিন আগেও এখানে পার্কিং করে রাখা এক বাসে আগুন লেগে এক ব্যক্তি মারা যান। এরপরেও সেতুর ওপর বাস দাঁড় করানো বন্ধ হয়নি। প্রশাসনের প্রতি উদাসীনতার অভিযোগ তুলে তারা বলেন, প্রতিদিন হাজার হাজার যানবাহন এই সেতু দিয়ে চলাচল করে। এই গুরুত্বপূর্ণ সেতুতে বাস পার্কিং একপ্রকার দখলদারির নামান্তর।
তাদের একটাই দাবি—সেতুর ওপর কোনোভাবেই যেন বাস দাঁড় করানো না হয়, এবং এই অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত