প্রতি বছরের ন্যায় এবারও ঈদুল আজহায় মুন্সীগঞ্জের পদ্মা, মেঘনা ও ধলেশ্বরীর তীরে দর্শনার্থীদের ঢল লক্ষ্য করা গেছে। ঈদ আনন্দে মেতেছেন ছোট-বড় সবাই। ঈদের পরদিন রবিবার সকাল থেকেই দূর-দূরান্ত থেকেও দল বেধেঁ পরিবার পরিজন নিয়ে দর্শনার্থীরা নদীর তীরে আসতে শুরু করে। বেলা বাড়ার সাথে সাথে নানা শ্রেণী-পেশার মানুষের ঢল দেখে যেনো মনে হয় নদীর তীর গুলোই কাছে টানছে তাদের। আর ঈদ উদযাপনে সামিল হয়েছেন মুন্সীগঞ্জ জেলা শহর লাগোয়া হাটলক্ষèীগঞ্জ এলাকার ধলেশ্বরী তীরের বেড়িবাঁধে ও মোল্লারচরে। এছাড়া জেলার লৌহজং উপজেলার মাওয়া ও শিমুলিয়ার পদ্মা তীরে ও জেলা সদরের অদুরে নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার চরকিশোরগঞ্জ এলাকার মেঘনা তীরে ঈদ উদযাপনে ছুটে গেছেন অনেকেই পরিবারসুদ্ধ।
সরেজমিনে ধলেশ্বরী তীরে দেখা যায়, মিশুক ও অটোরিকশা নিয়ে দলবেধেঁ বেড়িবাধ এলাকায় ভীড় জমায় দর্শনার্থীরা। অনেকেই আসছেন পরিবারের ছোট-বড় সদস্যদের নিয়ে। ধলেশ্বরী তীরের আশপাশে অস্থায়ী খাবারের দোকানগুলোতে তরুণ-তরুণীদের প্রচুর ভিড়। ধলেশ্বরীর নদীর এ পার গুলোতে সব সময় দর্শনার্থীদের আনাগোনা থাকলেও ঈদের সময় মুখরিত হয়ে উঠে নানা শ্রেনী-পেশার দর্শনার্থীদের উপস্থিতি। দর্শনার্থীদের অনেককেই লঞ্চঘাট এলাকা থেকে ট্রলারে করে মোল্লারচর এলাকায় ঘুড়তে যেতে দেখা গেছে। এতে ধলেশ্বরী নদীর সৌন্দর্য উপভোগ করার সুযোগ হয় তাদের। বেশিরভাগ দর্শনার্থীদের চেহারায় ছিল আনন্দ আর সন্তষ্টির ছাপ। আবার গরমে অনেকে অস্বস্তিতেও ভুগেছেন। একই চিত্র দেখা গেছে ভ্রমন পিপাসুদের পছন্দের আরেকটি স্পট মেঘনা তীরের চরকিশোরগঞ্জ এলাকায়। ঈদের পরদিন পরিবার ও বন্ধু-বান্ধব নিয়ে আনন্দ উদযাপন করতে নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার চরকিশোরগঞ্জ এলাকায় মেঘনা নদীর তীরে দর্শনার্থীদের ঢল নামে। মেঘনার এ তীরে যতদুর চোখ যায় শুধু মানুষ আর মানুষ। কেউ রেষ্টুরেন্টে খাওয়া নিয়ে ব্যস্ত আবার কেউ কেউ ট্রলার করে নদীর সৌন্দর্য ইপভোগ নিয়ে ব্যস্ত। আবার কেই তীরে সেল্ফি তোলা নিয়ে ব্যস্ত। এ জায়গাটি মুন্সীগঞ্জ সদর উপজেলা সংলগ্ন হওয়ায় অধিকাংশ মানুষ ওই এলাকার।
মেঘনার এ তীরে ঘুরতে আসা অনেকেই জানান, মুন্সীগঞ্জে তেমন বিনোদন স্পট নেই। তাই অনেক মানুষ বাধ্য হয়ে তারা নদীর তীড়ে ঘুরতে আসে। এছাড়াও অনেকে আবার নদীর পাড় পছন্দ করে। তারা নদীরপাড়ে খাওয়া-দাওয়া ও সেল্ফি তোলা নিয়ে পরিবার পরিজন নিয়ে ব্যস্ত থাকে। তবে গত ঈদুল ফিতরের ছুটিতে ট্রলার ভাড়া করে সাউন্ড বক্স নিয়ে গান বাজানো ও শিশু-কিশোরদের নাচতে দেখার চিত্র এবারও লক্ষ করা গেছে।
ঘুরতে আসা রূপালী বেগম বলেন, প্রতি ঈদেই মেয়েদের নিয়ে ধলেশ্বরী ও মেঘনার পাড়ে ঘুড়তে আসি। এখানে খাবারের ব্যবস্থা আছে, ট্রলারে করে ঘুরতে পারা যায়, পরিবেশও অনেক সুন্দর তাই আমার মেয়েরা এই জায়গা অনেক পছন্দ করে। ছেলে মেয়ে নিয়ে ঘুরতে আসা রিনা আক্তার বলেন, মুন্সীগঞ্জে বেড়ানোর তেমন জায়গা নেই। নদীর পার ছেলের অনেক পছন্দ। তাই ছেলের খুশির জন্য এখানে আসেছি। মনোরম পরিবেশ ভালই লাগছে। তবে সন্ধার পরে রেষ্টুরেন্টের আলোয় পুরো এলাকাটি আলোকিত হয়ে যায়। তখন বেশ ভাল লাগে।