ঝড়োবৃষ্টিতে গাছ ভেঙ্গে পড়লে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাষাড়া-বাড়ৈখালী সড়কে এক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। গতকাল শুক্রবার বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। এসময় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, উপজেলার হাষাড়া ইউনিয়নের উত্তর লস্করপুর গ্রামের বায়তুল মামুর জামে মসজিদের সামনে সড়কের উপর একটি গাছটি ভেঙ্গে পড়ে। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে গাছটি অপসারণ করেন। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, দুপুর ১২ টার দিকে সড়কের উপর থেকে গাছ কেটে টুকরো করে সরানো হয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।#