প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৫
মুন্সীগঞ্জে হত্যাসহ ১৩টি মামলার আসামী ও সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি গ্রেপ্তার
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও হত্যাসহ ১৩টি মামলার আসামী শওকত দেওয়ানকে (৪৯) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুর ১টার দিকে শহরের জেলা পরিষদ কার্যালয়ের সামনের সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) হুমায়ুন কবির জানান, জেলা গোয়েন্দা শাখা ও ডিবি পুলিশের সমন্বয়ে গঠিত একটি চৌকশ আভিযানিক টিম তথ্যপ্রযু্ক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শহরের জেলা পরিষদ কার্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে। এসময় মুন্সীগঞ্জ সদর থানা ও টঙ্গিবাড়ী থানার একাধিক হত্যা মামলাসহ মোট ১৩ টি মামলার এজাহারনামীয় আসামী শওকত দেওয়ানকে গ্রেপ্তার করা হয়। শওকত মোল্লাকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও মুন্সীকান্দী গ্রামের মৃত জলিল দেওয়ানের ছেলে। তিনি আরও জানান, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত