প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৫
সিরাজদীখানে বিষপানের ৫ দিন পর চিকিৎসাধীন অবস্থায় স্বামী-স্ত্রীর মৃত্যু
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার বাসাইল ইউনিয়নের চরকুন্দলিয়া গ্রামে পারিবারিক কলহের জেরে বিষপানের ৫ দিন পর চিকিৎসাধীন অবস্থায় স্বামী-স্ত্রী মারা গেছেন। তাদের নাম দেলোয়ার হোসেন (২৫) ও রাখি আক্তার(১৮) ।
গতকাল শনিবার সকালে রাজধানীর নিউ লাইফ ও ম্যাক্সএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। দেলোয়ার চরকুন্দলিয়া গ্রামের মো. বারেক মিয়ার ছেলে এবং রাখি একই গ্রামের মো. রশিদের মেয়ে। ছয় বছর আগে তাদের বিয়ে হয় এবং তাদের দুজনের দুই ছেলে সন্তান রয়েছে, যাদের বয়স দুই বছরের নিচে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট সন্ধ্যায় পারিবারিক কলহের এক পর্যায়ে প্রথমে রাখি আক্তার বিষপান করেন। পরে একই বোতলের অবশিষ্ট বিষ
স্বামী দেলোয়ার পান করেন। পরিবারের সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করেতাদের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে
উন্নত চিকিৎসার জন্য স্ত্রীকে নিউ লাইফ এবং স্বামীকে ম্যাক্সএইড হাসপাতালে স্থানান্তর করা হয়।
দেলোয়ারের বাবা মো. বারেক মিয়া বলেন,সন্ধ্যার দিকে হঠাৎ দেখি আমার ছেলের বউ বমি করছে। আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই। আমার ছেলে খবর পায় তার স্ত্রী বিষপান করেছে,ছেলে বাসায় গিয়ে বোতলের অবশিষ্ট বিষ পান করে। কী কারণে তারা এমন করল, বলতে পারছি না, তবে মনে হয় স্বামী-স্ত্রীর মধ্যে
ঝগড়া বা পারিবারিক ফেসাদ ছিল। তারা মারা গিয়ে আমার দুই নাতিকে এতিম করে গেল।
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু বক্কর সিদ্দিক বলেন,প্রাথমিকভাবে মনে হচ্ছে পারিবারিক মনোমালিন্যের জেরেই বিষপান করে এই
ঘটনা ঘটেছে। আমি খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ কররা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত