প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৫
গজারিয়ার গুয়াগাছিয়ায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা
নিজস্ব প্রতিবেদক
ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড কর্মীসভা। শনিবার বিকালে গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের বসুরচর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয় স্বেচ্ছাসেবক দলের এই কর্মীসভা। গুয়াগাছিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহরাব হোসেন মেম্বারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি ইদ্রিস মিয়াজী মহন। জেলার গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন গ্রাম থেকে শত শত নারী পুরুষ অংশ নেয় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের এই কর্মীসভায়। দুপুর থেকে ট্রলার ও বিভিন্ন যানবাহনে করে খন্ড খন্ড মিছিল নিয়ে সভাস্থলে নেতাকর্মীরা আসতে থাকেন। বিকাল ৪ টায় কানায় কানায় ভরে যায় গুয়াগাছিয়া ইউনিয়নের বসুরচর মাদ্রাসা মাঠ। কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেয় স্বেচ্ছাসেবক দলের এই কর্মীসভায়।
সভা শুরুর আগে মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে বৃক্ষ রোপন করে সাংগঠনিক কর্মসূচি শুরু করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি, গজারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি ইদ্রিস মিয়াজী মহন।সভা উদ্বোধন করেন গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. জসিম উদ্দিন। প্রধান বক্তা ছিলেন গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য সচিব মো. মহিবুর রহমান রিফাত প্রধান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গুয়াগাছিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মো. মোবারক সরকার, যুগ্ম আহবায়ক, মো. বাবুল হোসেন গোলদার, বিশিষ্ট ব্যবসায়ী মো. সুমন, যুবদল নেতা হারুন সরকার, ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. হারুন অর রশির, ছাত্রদল নেতা মোহাম্মদ ইব্রাহিম শিকদার, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আক্তার হোসেন সরকার প্রমুখ।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত