প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৫
মুন্সীগঞ্জ সদর থানায় 'ওপেন হাউজ ডে, অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে মুন্সীগঞ্জ থানায় "ওপেন হাউজ ডে" উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১ টার দিকে সদর থানা প্রাঙ্গণে এ ওপেন হাউজ ডে হয়। এতে পুলিশ প্রশাসন ছাড়াও সদর থানার নাগরিক সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় ইভটিজিং, নারী-নির্যাতন, সন্ত্রাস, মাদক, কিশোর-গ্যাং, জুয়া, চুরি ইত্যাদি অপরাধ রোধ এবং পুলিশের বিভিন্ন সেবার বিষয়ে সেবাপ্রার্থীদের উপস্থিতিতে উন্মুক্ত আলোচনা হয়। এ সময় উপস্থিত জনসাধারণ প্রধান অতিথির নিকট নানা বিষয়ে তাদের আইনগত সমস্যার কথা তুলে ধরলে প্রধান অতিথি সংশ্লিষ্ট অধ:স্তন পুলিশ কর্মকর্তাদের সেসব বিষয়ে কাজ করতে তাৎক্ষণিক নির্দেশনা দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলমের সভাপতিত্বে ও সদর থানার (ওসি) তদন্ত সজিব দে সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. বিল্লাল হোসেন পিপিএম, সদর ফাঁড়ি ইনচার্জ হুমায়ুন কবির, হাতিমারা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
বক্তব্যে পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার বলেন, পুলিশের কাজে সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করেন। মাদকের সঙ্গে কোনো আপোস নেই, মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যে কোনো অপরাধীর বিষয়ে তথ্য দিতে তিনি সকলকে অনুরোধ করেন।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত