প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৫
মুন্সীগঞ্জে য়ানবাহন থেকে চাদাঁ আদায়ের প্রতিবাদ করায় দুই যুবককে রক্তাক্ত জখম
নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জে ব্যস্ততম সড়কে চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবককে মেরে রক্তাক্ত জখম করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে সদর উপজেলার মিরকাদিম পৌরসভার রামগোপালপুর এলাকায় এই মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থা ইব্রাহিমকে (২৭) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত আল-আমিনকে (২৭) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
আহত ইব্রাহিম বলেন, আমার বন্ধু আল আমিন উভয়ে মটরসাইকেলযোগে সিপাহীপাড়া যাওয়ার পথে মিরকাদিম পৌরসভার রামগোপালপুর এলাকায় পৌছলে পাশ্ববর্তী বিনোদপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে মোঃ রাসেল (৩৫), শরীফ (২০), শাহরুখ (২৫) গং বিভিন্ন যানবাহন গতিরোধ করে টাকা আদায় করছিল। ফলে সড়কে যানজট সৃষ্টি হওয়ায় ওই ঘটনার প্রতিবাদ করায়
চাঁদাবাজ গ্রুপটি ক্ষুব্ধ হয়ে আমাদের কাছেও টাকা দাবী করে। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে চাদাঁ আদায়ের সঙ্গে জড়িতরা আমাদের এলোপাতাড়ি মারধর করে। এতে আমি ও আল আমিন উভয়েই রক্তাক্ত জখম হই৷ পরে স্থানীয় লোকজন উদ্ধার করে তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
মুুন্সীগঞ্জ সদর থানার ওসি মোঃ সাইফুল ইসলাম জানান, মারামারি ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদম্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর থেকে
চাদাঁ আদায়ের সঙ্গে জড়িতরা পলাতক রয়েছে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত