প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৫
ফার্নেস অয়েল লুট করার মামলা প্রধান আসামী ৭ মাস পর গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের ধলেশ্বরী-শীতলক্ষ্যা মোহনা থেকে ফার্নেস ওয়েল ভর্তি ওটি বিন জামান-১ নামের তেলবাহী জাহাজের ৬ কর্মচারীকে জিম্মি করে তিন কোটি টাকা মূল্যের ৩৫০ টন ফার্নেস অয়েল লুট করার মামলা প্রধান আসামী কুখ্যাত নৌ ডাকাত রাহাত হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে মুক্তারপুর নৌ পুলিশ। মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মোগড়াপাড়া কলেজ রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাহাতের বিরুদ্ধে আরও ২ টি মামলা আদালতে বিচারাধীন আছে । আর ফার্নেস অয়েল লুট মামলায় তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
জানা গেছে, ওটি বিন জামান-১ জাহাজটি ৩৬০ দশমিক ০৩৬ মেট্রিক টন ফার্নেস অয়েল নিয়ে নারায়ণগঞ্জের মদনগঞ্জের সামিট ঘাট থেকে গাজীপুরের কড্ডা পাওয়ার প্ল্যান্টের উদ্দেশে রওনা হয়ে গত ১০ জানুয়ারী সকাল সাড়ে ৬টায় ডাকাতির কবলে পড়ে। ইঞ্চিন চালিত একটি ট্রলারে করে ডাকাতদল পেছন দিক থেকে লাফিয়ে অয়েল ট্যাংকারে উঠে চালকসহ সবাইকে জিম্মি করে ফেলে। এরপর দেশীয় অস্ত্রে সজ্জিত ডাকাতদল জাহাজের মাস্টার সহিদুল শিকদার (২৯), ইঞ্জিন ড্রাইভার জাকির হোসেন (৫০), সুকানি মোহাম্মদ কামাল (২৫), লস্কর মোহাম্মদ দিদার (৩৫), লস্কর মোহাম্মদ জসিম (৪৫) এবং বাবুর্চি নিয়ামত উল্লাহকে (৫০) অয়েল ট্যাংকারের কেবিনে নিয়ে কালো রঙের জম টুপি সাদৃশ্য টুপি পড়িয়ে প্লাস্টিকের টাই দিয়ে হাত বেঁধে বন্দী করে রাখে। এরপর জাহাজটি চলন্ত অবস্থায় থাকার এক পর্যায়ে কোনো এক স্থানে থামানো হয়। সেখান থেকে সাড়ে ৩০০ মাট্রিক টন ফার্নেস অয়েল লুট করে নেয় ডাকত দল। পরবর্তীতে রাত ৮টার দিকে মেঘনা সেতুর কাছে পুলিশ ওয়েল ট্যাংকারটির সন্ধান পায়। পুলিশ কাছাকাছি যেতেই ডাকাতদল দ্রুত তাদের ট্রলারযোগে পালিয়ে যায়। পরে পুলিশ ভেতরে গিয়ে বন্দী জাহাজের ৬ জনকে উদ্ধার করে। এ ঘটনায়
জাহাজটির মালিকানা প্রতিষ্ঠান কিং ফিসার শিপিং লাইন্সের ম্যানেজার (অপারেশন) ফজলে খোদা বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা করেন। এরপর মুক্তারপুর নৌ পুলিশ মামলার তদন্তভার গ্রহন করিয়া তথ্য প্রযুক্তির মাধ্যমে এবং নৌ পুলিশ নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপারের নেতৃত্বে সিরাজগঞ্জ জেলার চৌহালি থানার ভুতের মোড় নামক স্থান থেকে ৬ ডাকাতকে লুট করা তেল বহনকারী এমবি. ভূঁইয়া বাল্কহেডটি লুন্ঠিত সম্পূর্ন ফার্নিশ ওয়েলসহ আটকমকরে। পরবর্তীতে অভিযান চালিয়ে ১১ ডাকাতকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়। এর মধ্যে ৭ ডাকাত আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করে। আর এই মামলায় পলাতক থাকা প্রধান আসামী রাহাত হোসেনকে তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত