প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৫
চাঁদাবাজ,মাদক, সন্ত্রাস মুক্ত বালিগাও ইউনিয়ন গড়তে এলাকাবাসীর মতবিনিময় সভা
টঙ্গীবাড়ী প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বালিগাও ইউনিয়ন কে চাঁদাবাজ,মাদক,সন্ত্রাস মুক্ত ইউনিয়ন গড়তে এলাকাবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর আয়োজনে বৃহস্পতিবার রাত ৯ টায় বালিগাও সাকুরা ফিলিং স্টেশনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় বক্তারা বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজী,নারী নির্যাতন, লুটপাট, দখলদারি ও মাদকমুক্ত বালিগাও ইউনিয়ন গড়তে সকলের এক হয়ে কাজ করতে হবে। আমরা শান্তিপ্রিয় বালিগাও চাই। যারা চাঁদাবাজি করতে আসবে সবাই মিলে তাদের প্রতিহত করবো। বিশিষ্ট সমাজ সেবক বাবুল খান এর সভাপতিত্বে ও আব্দুর রহমান খান এর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন বালিগাও ইউনিয়ন পরিষদের সদস্য ফারুখ খান,কামাল খান, স্থানীয় রুবেল খান সহ প্রায় ৫ শতাধিক স্থানীয় এলাকাবাসী।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত