মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কুসুমপুর উচ্চ বিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। ঝিকুট ফাউন্ডেশনের সহযোগিতায় ও সিরাজদীখান ব্লাড ব্যাংকের আয়োজনে ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আশরাফ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন কুসুমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান।
সিরাজদীখান ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা মো. মিলন হাওলাদারের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুসুমপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, কুসুমপুর উচ্চ বিদ্যালয়ের একাডেমিক কো-অর্ডিনেটর সৈয়দ মাহমুদ হোসেন, সিরাজদীখান ব্লাড ব্যাংকের উপদেষ্টা জুয়েল শেখ প্রমুখ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এটিভি নিউজ ২৪ এর নির্বাহী সম্পাদক আসিফ বাধন, সিরাজদীখান ব্লাড ব্যাংকের সদস্য ও ঝিকুট ফাউন্ডেশন সিরাজদীখান পরিষদের অর্থ সম্পাদক শাবনাজ সম্পা, সিরাজদীখান ব্লাড ব্যাংকের সদস্য কাজী নাজমুল ইসলাম রুপম, মো. রমজান প্রমুখ। ক্যাম্পে বিদ্যালয়ের ৪ শতাধিক শিক্ষার্থী রক্তের গ্রুপ নির্ণয় ও রক্ত দান সম্পর্কে উদ্বুদ্ধ করা হয়।#